Headlines

শিক্ষক দিবসের আগে ‘ছাত্রই শিক্ষক’! ছোটদের পড়াচ্ছে বড়রা

৫ই সেপ্টেম্বর শিক্ষক দিবসকে সামনে রেখে অভিনব উদ্যোগে সামিল আগরতলার বনেদি শিক্ষা প্রতিষ্ঠান নেতাজী সুভাষ চন্দ্র বিদ্যানিকেতন। শিক্ষক দিবসের প্রাক্কালে বিদ্যালয়ের বড় ক্লাসের ছাত্র-ছাত্রীরা একদিনের জন্য শিক্ষকের ভূমিকা নিয়ে ছোট ক্লাসের পড়ুয়াদের পাঠদান করছে।শুধু বইয়ের পাঠ নয়, ছোটদের বোঝানো, তাদের প্রশ্নের উত্তর দেওয়া এবং ক্লাস পরিচালনার মধ্য দিয়ে বড়দের মধ্যেও তৈরি হচ্ছে শিক্ষকতার বাস্তব অভিজ্ঞতা। এই উদ্যোগে একদিকে যেমন ছোট পড়ুয়াদের মধ্যে বাড়ছে উৎসাহ, অন্যদিকে বড় ক্লাসের ছাত্র-ছাত্রীরাও পাচ্ছে নতুন এক অভিজ্ঞতা।সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নিজেদের পড়ানোর অভিজ্ঞতা ও অনুভূতির কথা জানায় ছাত্র-ছাত্রীরা। তাদের কথায়, শিক্ষকতার দায়িত্ব পালন করতে গিয়ে শিক্ষকদের পরিশ্রম ও দায়িত্ববোধকে আরও কাছ থেকে উপলব্ধি করতে পেরেছে তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *