কদমতলা | নিজস্ব প্রতিনিধিশিক্ষকের অভাব, পর্যাপ্ত বেঞ্চ না থাকা এবং দীর্ঘদিনের দুর্বল পরিকাঠামোর প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়লেন পড়ুয়ারা। মঙ্গলবার কদমতলা ব্লকের কালাগাঙ্গের পার স্কুলে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।অভিযোগ, বিদ্যালয়ে পর্যাপ্ত শিক্ষক না থাকায় নিয়মিত পাঠদান ব্যাহত হচ্ছে। পাশাপাশি বহু শিক্ষার্থীকে বসার জন্য পর্যাপ্ত বেঞ্চও দেওয়া যাচ্ছে না। দীর্ঘদিন ধরে এই সমস্যার সমাধান না হওয়ায় ক্ষুব্ধ পড়ুয়ারা স্কুলের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভে সামিল হয়।বিক্ষোভকারী পড়ুয়াদের দাবি, অবিলম্বে শিক্ষক নিয়োগ, পর্যাপ্ত বেঞ্চ সরবরাহ এবং বিদ্যালয়ের পরিকাঠামোর উন্নয়নে কার্যকর পদক্ষেপ নিতে হবে। ঘটনার খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও শিক্ষা দপ্তরের কর্তারা পরিস্থিতির ওপর নজর রাখেন। সমস্যার দ্রুত সমাধানের আশায় রয়েছে পড়ুয়া ও অভিভাবকরা।
শিক্ষক নেই, বেঞ্চও অপ্রতুল! ক্ষোভে স্কুলে তালা ঝুলিয়ে রাস্তায় নামল পড়ুয়ারা
