Headlines

শিবনগরে ফ্ল্যাটে হানা, বিপুল নেশার সিরাপ উদ্ধার; আটক তরুণী বধূ

আগরতলা, ১৯ জুন: রাজধানীর শিবনগর এলাকায় নেশাজাতীয় সিরাপ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, শিবনগরের অরুন্ধতী অ্যাপার্টমেন্টে এক ভাড়া ফ্ল্যাটে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নেশার সিরাপ উদ্ধার করা হয়েছে।জানা যায়, কৃশানু দেবের মালিকানাধীন ওই ফ্ল্যাটটি ভাড়া নিয়ে বসবাস করছিলেন লিটন দেববর্মা ও তাঁর পরিবার। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ অভিযান চালালে ফ্ল্যাট থেকে উল্লেখযোগ্য পরিমাণ নেশাজাতীয় সিরাপ উদ্ধার হয়।ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে লিটন দেববর্মার স্ত্রী সারীয় রিয়াংকে আটক করেছে পুলিশ। উদ্ধার হওয়া সিরাপগুলির পরিমাণ এবং সেগুলি কোথা থেকে আনা হয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।পুলিশ জানিয়েছে, আটক মহিলাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।উদ্ধার হওয়া নেশাজাতীয় সামগ্রী বাজেয়াপ্ত করে পুলিশ একটি মামলা রুজু করেছে। পুরো ঘটনার তদন্ত চলছে এবং তদন্তের স্বার্থে আরও কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *