Headlines

সরকারি হলফনামা বাতিল উচ্চ আদালতে, আন্ডার সেক্রেটারির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

আগরতলা, ১৭ জুন: পূর্ব আগরতলা থানায় সৈকত দেবনাথ নামে এক ব্যক্তিকে থানায় নিয়ে গিয়ে যৌন হেনস্তার অভিযোগ সংক্রান্ত মামলায় গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করল ত্রিপুরা উচ্চ আদালত। মামলার শুনানিতে আদালত রাজ্য সরকারের দাখিল করা হলফনামা বাতিল করে নতুন করে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে বলে জানিয়েছেন মামলার আইনজীবী ।আইনজীবীর দাবি, ত্রিপুরা উচ্চ আদালতের ইতিহাসে সম্ভবত এই প্রথম কোনো সরকারি হলফনামা আদালত বাতিল করল। একই সঙ্গে সংশ্লিষ্ট আন্ডার সেক্রেটারির ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করে তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশও দিয়েছে আদালত।মামলাটি পূর্ব আগরতলা থানায় সৈকত দেবনাথের সঙ্গে ঘটে যাওয়া কথিত যৌন হেনস্তার অভিযোগকে কেন্দ্র করে। অভিযোগের তদন্তে পূর্বে একটি বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করা হয়েছিল। আদালতে জানানো হয়, ওই SIT তদন্তে অভিযোগের সত্যতা খুঁজে পেয়েছে।শুনানিকালে আদালত রাজ্য সরকারকে ঘটনাটির পূর্ণাঙ্গ তথ্য ও তদন্ত সংক্রান্ত বিস্তারিত বিবরণসহ নতুন করে হলফনামা দাখিল করার নির্দেশ দেয়। আদালতের এই পর্যবেক্ষণ ও নির্দেশ রাজ্যের প্রশাসনিক মহলে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।মামলার পরবর্তী শুনানিতে রাজ্য সরকারের নতুন হলফনামা এবং তদন্তের অগ্রগতি নিয়ে আদালত আরও বিস্তারিত পর্যালোচনা করবে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *