Headlines

সাতচাঁদে মহারাজা বীর বিক্রমের জন্মজয়ন্তী, সম্মানিত তিন বিশিষ্ট ব্যক্তি

ত্রিপুরার ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে গভীরভাবে জড়িয়ে থাকা মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের জন্মজয়ন্তী উপলক্ষে দক্ষিণ ত্রিপুরা জেলার সাতচাঁদে জেলা ভিত্তিক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।বুধবার, ১৯ আগস্ট সকাল ১১টায় সাতচাঁদ কমিউনিটি হলে অনুষ্ঠিত এই অনুষ্ঠানের আয়োজন করে রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তর। দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদ, সাতচাঁদ পঞ্চায়েত সমিতি এবং সাব্রুম নগর পঞ্চায়েতের সহযোগিতায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক মাইলাফ্রু মগ, সাতচাঁদ পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান প্রভাস লোধ এবং সাব্রুম নগর পঞ্চায়েতের চেয়ারপার্সন রমা পোদ্দার দে।এছাড়াও সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাব্রুমের মহকুমা শাসক সুমন রক্ষিত, সাতচাঁদ আরডি ব্লকের বিডিও সৌরদীপ দেবনাথ, ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের সদস্য দীপায়ন চৌধুরী, প্রাক্তন বিধায়ক শঙ্কর রায়সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালাপানিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান রিতা দাস দে।অনুষ্ঠানে বক্তারা মহারাজা বীর বিক্রমের ঐতিহাসিক অবদান এবং ত্রিপুরার শিক্ষা, সংস্কৃতি ও সামগ্রিক বিকাশে তাঁর ভূমিকার কথা তুলে ধরেন। নতুন প্রজন্মের কাছে মহারাজার ঐতিহ্য ও ইতিহাস পৌঁছে দেওয়ার ওপরও গুরুত্ব আরোপ করা হয়।জন্মজয়ন্তী উপলক্ষে মহকুমার তিনজন বিশিষ্ট ব্যক্তিকে সম্মানিত করা হয়। পাশাপাশি আয়োজিত আর্ট প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।তথ্য ও সংস্কৃতি দপ্তরের জেলা আধিকারিক মনোজ দেববর্মা এবং মহকুমা আধিকারিক অমৃত দাশের তত্ত্বাবধানে গোটা অনুষ্ঠানটি পরিচালিত হয়। মহারাজার গৌরবময় ইতিহাসকে স্মরণ করে ভবিষ্যৎ প্রজন্মের হাতে সেই ঐতিহ্যের উত্তরাধিকার তুলে দেওয়াই ছিল অনুষ্ঠানের অন্যতম মূল লক্ষ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *