Headlines

সিনেমার কায়দায় ওয়ান স্টপ সেন্টার থেকে উধাও ৩ নাবালিকা! নিরাপত্তা নিয়ে তীব্র প্রশ্ন

সিপাহিজলা জেলার ওয়ান স্টপ সেন্টার থেকে সিনেমার কায়দায় পালিয়ে গেল তিন নাবালিকা। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে। সবচেয়ে বড় প্রশ্ন উঠছে— কেন্দ্রটিতে প্রায় ১২ জন কর্মী থাকা সত্ত্বেও কীভাবে এই ঘটনা ঘটলো?জানা গিয়েছে, সুরক্ষার স্বার্থে রাখা তিন নাবালিকা হঠাৎই রহস্যজনকভাবে কেন্দ্র থেকে নিখোঁজ হয়ে যায়। বিষয়টি সামনে আসতেই প্রশাসনিক মহলে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, পরিকল্পনা করেই ওই নাবালিকারা পালিয়ে যায়। তবে ঘটনায় নিরাপত্তা ব্যবস্থার বড় ধরনের গাফিলতির অভিযোগ উঠেছে।স্থানীয় সূত্রে খবর, ওয়ান স্টপ সেন্টারে সার্বক্ষণিক নজরদারির জন্য একাধিক কর্মী মোতায়েন থাকলেও কীভাবে তিন নাবালিকা একসঙ্গে বেরিয়ে যেতে সক্ষম হলো, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। ঘটনাটি প্রকাশ্যে আসতেই প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন সাধারণ মানুষ।এদিকে নাবালিকাদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। বিভিন্ন জায়গায় অনুসন্ধান চালানো হচ্ছে বলে জানা গেছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং দায়িত্বে গাফিলতি ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।এই ঘটনাকে কেন্দ্র করে শিশু সুরক্ষা ব্যবস্থা ও সরকারি আশ্রয়কেন্দ্রগুলির নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *