Headlines

সিপাহিজলায় দ্রুতগামী গাড়ির ধাক্কায় গুরুতর আহত নির্মাণ শ্রমিক, হাসপাতালে ভর্তি

বিশ্রামগঞ্জ, নিজস্ব প্রতিনিধি: সিপাহিজলা জেলায় দ্রুতগামী একটি গাড়ির ধাক্কায় গুরুতর আহত হলেন এক নির্মাণ শ্রমিক। বৃহস্পতিবার রাতে সিপাহিজলা পুলিশ সুপার কার্যালয়ের সামনে ৮ নম্বর জাতীয় সড়কে এই দুর্ঘটনা ঘটে।আহত শ্রমিকের নাম যতু মারাক (৩৫)। জানা গেছে, তিনি সিপাহিজলা জেলা আদালতে নির্মাণ শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বিশ্রামগঞ্জ অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীরা। তারা আহত শ্রমিককে উদ্ধার করে প্রথমে বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁর শারীরিক অবস্থার ওপর নজর রাখা হচ্ছে। প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র স্থানান্তর করা হতে পারে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।ঘটনার পর এলাকায় কিছু সময়ের জন্য চাঞ্চল্যের সৃষ্টি হয়। দুর্ঘটনার কারণ এবং সংশ্লিষ্ট গাড়িটিকে শনাক্ত করতে পুলিশ তদন্ত শুরু করেছে। স্থানীয়দের দাবি, জাতীয় সড়কে দ্রুতগতির যানবাহন নিয়ন্ত্রণে আরও কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন, যাতে এ ধরনের দুর্ঘটনা কমানো যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *