Headlines

সীমান্তে মানবিকতার রাখি, BSF জওয়ানদের ভ্রাতৃত্বের বন্ধনে বাঁধল মহিলা মোর্চা

সিপাহীজলা: পবিত্র রাখি পূর্ণিমা উপলক্ষে সীমান্ত সুরক্ষায় নিয়োজিত BSF জওয়ানদের সঙ্গে ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করতে মানবিক উদ্যোগ নিল বিজেপি সিপাহীজলা দক্ষিণ জেলা মহিলা মোর্চা।বৃহস্পতিবার ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী শ্রীমন্তপুর বিওপিতে আয়োজিত বিশেষ কর্মসূচিতে মহিলা মোর্চার নেত্রীরা BSF জওয়ানদের হাতে রাখি পরিয়ে দেন। পাশাপাশি জওয়ানদের মিষ্টিমুখ করিয়ে তাঁদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।মহিলা মোর্চার পক্ষ থেকে জানানো হয়, দেশের সীমান্ত পাহারা দিয়ে যাঁরা সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করেন, উৎসবের দিনেও তাঁদের কর্তব্যে থাকতে হয়। পরিবার থেকে দূরে থাকা সেই জওয়ানদের পাশে দাঁড়ানো এবং তাঁদের সঙ্গে ভ্রাতৃত্বের বন্ধন আরও অটুট করতেই এই উদ্যোগ।মহিলা মোর্চার এই আন্তরিক উদ্যোগকে স্বাগত জানান BSF-এর দায়িত্বপ্রাপ্ত আধিকারিক ও জওয়ানরা। কর্মসূচিতে বিজেপি সিপাহীজলা দক্ষিণ জেলা মহিলা মোর্চার সভাপতি কল্যাণী দেবনাথসহ স্থানীয় নেত্রীবৃন্দ এবং কর্মী-সমর্থকরা উপস্থিত ছিলেন।এদিনের কর্মসূচির উদ্দেশ্য ও তাৎপর্য সংবাদমাধ্যমের সামনে তুলে ধরেন বিজেপি সিপাহীজলা দক্ষিণ জেলা মহিলা মোর্চার সভানেত্রী কল্যাণী দেবনাথ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *