Headlines

সীমান্তে সুস্থতার বার্তা, আন্তর্জাতিক যোগ দিবসে বিএসএফ জওয়ানদের যোগচর্চা

সাব্রুম, ২১ জুন: ১২তম আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে রবিবার সাব্রুম বিওপিতে ‘এফ’ কোম্পানি, ১১৪ ব্যাটালিয়ন বিএসএফের উদ্যোগে বিশেষ যোগচর্চা কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে বিএসএফ জওয়ানরা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে বিভিন্ন যোগাসন ও প্রণায়াম অনুশীলন করেন।অনুষ্ঠান শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ১১৪ ব্যাটালিয়নের ডেপুটি কমান্ড্যান্ট আর. এল. মিনা আন্তর্জাতিক যোগ দিবসের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, যোগব্যায়াম শুধুমাত্র শারীরিক সুস্থতা বজায় রাখার জন্য নয়, মানসিক দৃঢ়তা বৃদ্ধি এবং কর্মক্ষমতা উন্নয়নের ক্ষেত্রেও অত্যন্ত কার্যকর।তিনি আরও জানান, সীমান্ত রক্ষার মতো কঠোর ও চ্যালেঞ্জপূর্ণ দায়িত্ব পালনের পাশাপাশি জওয়ানদের সুস্থ ও সুশৃঙ্খল জীবনধারা বজায় রাখতে নিয়মিত যোগচর্চা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই বিএসএফের বিভিন্ন ইউনিটে যোগব্যায়ামকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।এই কর্মসূচির মাধ্যমে জওয়ানদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, মানসিক প্রশান্তি অর্জন এবং যোগব্যায়ামের উপকারিতা সম্পর্কে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেওয়া হয়েছে। আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আয়োজিত এই উদ্যোগ উপস্থিত সকলের প্রশংসা কুড়িয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *