Headlines

সুস্থ বার্ধক্যের বার্তা নিয়ে সাব্রুমে আন্তর্জাতিক যোগ দিবস, রামঠাকুর মন্দিরে যোগ মহোৎসবে ব্যাপক সাড়া

সাব্রুম, ২১ জুন: ১২তম আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে দক্ষিণ ত্রিপুরার সাব্রুমে শ্রী শ্রী রামঠাকুর সেবা মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য ‘যোগ মহোৎসব’। পতঞ্জলি যোগ পীঠের তত্ত্বাবধানে আয়োজিত এবারের অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য ছিল— “সুস্থ বার্ধক্যের জন্য যোগ”।শনিবার ভোর ৫টা থেকে ৬টা পর্যন্ত অনুষ্ঠিত এই কর্মসূচিতে এলাকার বহু মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে যোগব্যায়াম পরিচালনা করেন বিশিষ্ট যোগ প্রশিক্ষক তপন রায়। অংশগ্রহণকারীদের বিভিন্ন যোগাসন ও প্রাণায়ামের মাধ্যমে সুস্থ জীবনযাপনের বার্তা দেওয়া হয়।এই মহোৎসবের আয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ভারত স্বাভিমান ট্রাস্ট, পতঞ্জলি যোগ সমিতি, মহিলা পতঞ্জলি যোগ সমিতি, পতঞ্জলি কৃষাণ সেবা সমিতি এবং যুবভারত। বিভিন্ন সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচি এলাকায় ব্যাপক সাড়া ফেলে।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাব্রুম রামঠাকুর আশ্রমের সম্পাদক মৃদুল জনপতি সহ সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও অসংখ্য অনুগামী। বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, নিয়মিত যোগচর্চা বার্ধক্যজনিত নানা শারীরিক ও মানসিক সমস্যা মোকাবিলায় সহায়ক এবং মানুষকে দীর্ঘদিন সুস্থ ও কর্মক্ষম রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।সুস্থ জীবন ও সচেতন সমাজ গঠনের বার্তা ছড়িয়ে দিয়ে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয় এবারের আন্তর্জাতিক যোগ দিবসের এই বিশেষ ‘যোগ মহোৎসব’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *