Headlines

সেন্সাস–২০২৭ প্রস্তুতি শুরু, সাংবাদিক সম্মেলনে জানাল জেলা সেন্সাস অফিস

আগরতলা, ৩০ জুলাই: সেন্সাস অফ ইন্ডিয়া–২০২৭-এর প্রস্তুতি ও বিভিন্ন দিক নিয়ে জেলা প্রশাসনের উদ্যোগে ডিএম অফিসের কনফারেন্স হলে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়।সাংবাদিক সম্মেলনে ডিস্ট্রিক্ট সেন্সাস অফিসার অসিত কুমার দাস জনগণনা সংক্রান্ত প্রস্তুতি, প্রশাসনিক কার্যক্রম এবং আসন্ন জনগণনা সফলভাবে সম্পন্ন করতে গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন।তিনি জানান, সেন্সাস–২০২৭ দেশের অন্যতম গুরুত্বপূর্ণ প্রশাসনিক কার্যক্রম। সঠিক ও নির্ভুল তথ্য সংগ্রহের জন্য প্রশাসন ইতোমধ্যেই প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ শুরু করেছে। জনগণনার কাজে সংশ্লিষ্ট আধিকারিক ও কর্মীদের প্রশিক্ষণ, তথ্য সংগ্রহের পদ্ধতি এবং জনসচেতনতা বৃদ্ধির বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে ডিস্ট্রিক্ট সেন্সাস অফিসার জানান, প্রশাসনের লক্ষ্য হলো স্বচ্ছ, নির্ভুল এবং সময়মতো জনগণনার কাজ সম্পন্ন করা। এজন্য সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *