Headlines

স্কুলের সামনে মদ-জুয়ার আসর! বন্ধের দাবিতে থানায় ‘মাতৃশক্তি’

চেছুড়িমাই দ্বাদশ শ্রেণি বিদ্যালয় সংলগ্ন এলাকায় মদ ও জুয়ার আসর বন্ধের দাবিতে এবার থানার দ্বারস্থ হলেন গ্রামের মহিলারা। ঘটনাটি বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত চেছুড়িমাই গ্রাম পঞ্চায়েত এলাকায়।অভিযোগ, বিদ্যালয়ের আশপাশের কয়েকটি দোকানে দীর্ঘদিন ধরে মদ ও জুয়ার আসর চলছে। স্থানীয় মহিলাদের দাবি, গভীর রাত পর্যন্ত এসব কর্মকাণ্ড চলায় এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে। পাশাপাশি, এর নেতিবাচক প্রভাব পড়ছে স্কুলপড়ুয়া ও সাধারণ মানুষের ওপরও।সমস্যার সমাধান এবং মদ ও জুয়ার আসর বন্ধের দাবিতে গ্রামের মহিলারা একত্রিত হয়ে বিশ্রামগঞ্জ থানায় ডেপুটেশন দেন। তাঁদের অভিযোগ, একাধিকবার বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হলেও পরিস্থিতির উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি।এলাকার পরিবেশ ও সামাজিক নিরাপত্তা বজায় রাখতে দ্রুত পুলিশি পদক্ষেপের দাবি জানিয়েছেন মহিলারা। তাঁদের এই উদ্যোগে এলাকায় মদ ও জুয়া বন্ধে প্রশাসন কী পদক্ষেপ নেয়, এখন সেদিকেই তাকিয়ে স্থানীয়রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *