Headlines

প্রথম ত্রৈমাসিকে ভারতের GDP বৃদ্ধি ৭.৮%, গত বছরের তুলনায় বড় উত্থান

চলতি আর্থিক বছর ২০২৬-২৭-এর প্রথম ত্রৈমাসিকে ভারতের প্রকৃত মোট দেশজ উৎপাদন বা GDP ৭.৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। গত অর্থবছরের একই সময়ে এই বৃদ্ধির হার ছিল ৬.৯ শতাংশ।অর্থাৎ, এক বছরের ব্যবধানে প্রথম ত্রৈমাসিকে ভারতের অর্থনৈতিক বৃদ্ধির হার বেড়েছে ০.৯ শতাংশ পয়েন্ট। এই পরিসংখ্যান দেশের অর্থনীতিতে ইতিবাচক গতি বজায় থাকার ইঙ্গিত দিচ্ছে।বিশেষজ্ঞদের মতে, অর্থনৈতিক কর্মকাণ্ডের সম্প্রসারণ এবং বিভিন্ন ক্ষেত্রে চাহিদা বৃদ্ধির প্রভাবেই প্রবৃদ্ধির এই গতি অব্যাহত রয়েছে। চলতি অর্থবছরের শুরুতেই GDP বৃদ্ধির হার ৭.৮ শতাংশে পৌঁছানো ভারতীয় অর্থনীতির জন্য তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *