গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করা এবং হাঁস ও পোল্ট্রি চাষকে উৎসাহিত করার লক্ষ্যে লোক ভবনে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের হাতে হাঁস ও মুরগির বাচ্চা তুলে দেওয়া হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। এছাড়াও উপস্থিত ছিলেন প্রশাসনের বিভিন্ন পদস্থ আধিকারিক, সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরা এবং স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা।অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যপাল বলেন, স্বনির্ভর গোষ্ঠীগুলির আর্থিক উন্নয়ন এবং গ্রামীণ মহিলাদের ক্ষমতায়নের ক্ষেত্রে হাঁস ও পোল্ট্রি চাষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। সরকারের এই উদ্যোগের মাধ্যমে বহু পরিবার বিকল্প আয়ের সুযোগ পাবে এবং স্বনির্ভরতার পথে আরও এক ধাপ এগিয়ে যাবে।উপস্থিত স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরাও এই উদ্যোগকে স্বাগত জানিয়ে জানান, হাঁস ও মুরগির বাচ্চা বিতরণের ফলে তাঁরা ক্ষুদ্র উদ্যোগের মাধ্যমে নিজেদের আর্থিক অবস্থার উন্নতি করতে পারবেন।সরকারের এই উদ্যোগ গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করার পাশাপাশি আত্মকর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।
স্বনির্ভরতার পথে নতুন উদ্যোগ! লোক ভবনে স্বনির্ভর গোষ্ঠীগুলিকে হাঁস-মুরগির বাচ্চা বিতরণে রাজ্যপাল
