আগরতলা, ২৯ জুন: স্বর্ণকমল জুয়েলার্স-এর জনপ্রিয় বার্ষিক জুয়েলারি উৎসব ‘স্বর্ণবর্ষা ২০২৬’-এর ২৫তম তথা রজতজয়ন্তী সংস্করণের আনুষ্ঠানিক সূচনা হলো সোমবার। আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে উৎসবের ঘোষণা করা হয়।সংস্থার পক্ষ থেকে জানানো হয়, আগামী ১ জুলাই থেকে ২৫ জুলাই ২০২৬ পর্যন্ত চলবে এই বিশেষ উৎসব। এ সময় গ্রাহকদের জন্য থাকছে সোনা ও হিরের গয়নায় আকর্ষণীয় ছাড়, এক্সচেঞ্জ সুবিধা, নিশ্চিত উপহার এবং বিশেষ গোল্ড রেট প্রোটেকশন প্রি-বুকিং স্কিম।প্রতিষ্ঠাতা গোপালচন্দ্র নাগ রজতজয়ন্তী সংস্করণের শুভ সূচনা করে রথযাত্রা উপলক্ষে ত্রিপুরাবাসীকে শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে পরিচালকত্রী জয় নাগ নতুন লাইটওয়েট ও আল্ট্রা-লাইটওয়েট গোল্ড জুয়েলারি কালেকশন উন্মোচন করেন। পরিচালক দিবাকর নাগ গ্র্যান্ড ডায়মন্ড জুয়েলারি শোকেস উদ্বোধন করেন।সংস্থার ব্র্যান্ড ম্যানেজার সুরজিৎ চক্রবর্তী জানান, গত ২৫ বছরে গ্রাহকদের আস্থা ও ভালোবাসার কারণেই ‘স্বর্ণবর্ষা’ ত্রিপুরার অন্যতম জনপ্রিয় বার্ষিক জুয়েলারি উৎসবে পরিণত হয়েছে। তিনি সকলকে এই রজতজয়ন্তী উৎসবে অংশ নেওয়ার আহ্বান জানান।উৎসবের উল্লেখযোগ্য অফারগুলির মধ্যে রয়েছে:ডায়মন্ড জুয়েলারির মেকিং চার্জে ১০০% ছাড়।সোনার গয়নার মেকিং চার্জে ৩০% ছাড়।পুরোনো সোনার প্রকৃত মূল্যায়নের ভিত্তিতে নতুন গয়নার সঙ্গে এক্সচেঞ্জ সুবিধা।মাত্র ২৫% অগ্রিম দিয়ে ৪৫ দিনের জন্য গোল্ড রেট প্রোটেকশন প্রি-বুকিং।প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার।সংস্থার দাবি, রজতজয়ন্তী উপলক্ষে এবারের ‘স্বর্ণবর্ষা’ গ্রাহকদের জন্য আরও বড় পরিসরে এবং আকর্ষণীয় অফার নিয়ে আয়োজন করা হয়েছে। শর্তাবলী প্রযোজ্য।
‘স্বর্ণবর্ষা ২০২৬’-এর রজতজয়ন্তী সূচনা, গ্রাহকদের জন্য একাধিক বিশেষ অফার ঘোষণা
