কুমারঘাট, ২৯ জুন: উত্তর ত্রিপুরার কুমারঘাট মহকুমার ফটিকরায় বিধানসভা এলাকার ডেমডুমে মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য পেল পুলিশ। একটি গাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ২৭১.৪৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।পুলিশ সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজাবোঝাই গাড়িটি আটক করা হয়। ঘটনায় দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। উদ্ধার হওয়া গাঁজার বাজারমূল্য এবং পাচারচক্রের সঙ্গে আর কারা জড়িত, তা খতিয়ে দেখছে তদন্তকারী দল।দীর্ঘদিন পর ফটিকরায় থানার এই মাদকবিরোধী অভিযানকে উল্লেখযোগ্য সাফল্য হিসেবে দেখা হচ্ছে।তবে স্থানীয়দের অভিযোগ, এই সড়ক দিয়ে দীর্ঘদিন ধরেই সন্ধ্যার পর গরু, বার্মিজ সিগারেট এবং বিভিন্ন ধরনের মাদক পাচার হয়ে আসছে। এ ধরনের অবৈধ কার্যকলাপ রোধে আরও নিয়মিত ও কঠোর নজরদারির দাবি জানিয়েছেন এলাকাবাসী।
ফটিকরায়ে বড় সাফল্য, ২৭১ কেজির বেশি গাঁজাসহ গাড়ি আটক; ধৃত ২
