Headlines

আগরতলায় ‘মা ত্রিপুরেশ্বরী’ গোল্ড প্লেটেড জুয়েলারি শোরুমের উদ্বোধন

আগরতলা, ২৯ জুন: আগরতলায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো ‘মা ত্রিপুরেশ্বরী’ গোল্ড প্লেটেড জুয়েলারি শোরুম। সোমবার আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শোরুমের শুভ উদ্বোধন করেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আজকের ফরিয়াদ-এর ম্যানেজিং ডিরেক্টর শানিত দেবরায়। এছাড়াও উপস্থিত ছিলেন শোরুমের কর্ণধার অজয় চক্রবর্তী এবং অন্যান্য বিশিষ্ট অতিথিরা।শোরুম কর্তৃপক্ষ জানিয়েছে, এখানে বিভিন্ন ডিজাইন ও বাজেটের গোল্ড প্লেটেড জুয়েলারির সমৃদ্ধ সংগ্রহ পাওয়া যাবে। আধুনিক ও ঐতিহ্যবাহী নকশার গয়নার মাধ্যমে গ্রাহকদের চাহিদা পূরণের লক্ষ্যেই এই নতুন শোরুম চালু করা হয়েছে।উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা নতুন এই উদ্যোগের সাফল্য কামনা করেন এবং আশা প্রকাশ করেন যে, শোরুমটি আগরতলার গয়নার বাজারে নতুন মাত্রা যোগ করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *