Headlines

“স্বাধীনতার ৭৯ বছর পরেও পিচ রাস্তার অপেক্ষা”, মুখ্যমন্ত্রীর কাছে তিন গ্রামের মানুষের আবেদন

জম্পুইজলা, ২৮ জুলাই: স্বাধীনতার ৭৯ বছর পরেও গ্রামের রাস্তা পিচ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করলেন দুর্গম পাহাড়ি এলাকার তিন গ্রামের বাসিন্দারা। রাস্তা সংস্কারের দাবিতে মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহার কাছে আবেদন জানিয়েছেন তারা।জম্পুইজলা ব্লকের দুর্গম পাহাড়ি এলাকা উজান পাথালিয়া ঘাট এডিসি ভিলেজের মলসুম পাড়া, বিজয় নন্দী এবং রায়পাড়া এলাকার বাসিন্দারা মঙ্গলবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তাদের দীর্ঘদিনের সমস্যার কথা তুলে ধরেন।গ্রামবাসীদের দাবি, স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত তাদের এলাকার মূল রাস্তা পিচ করা হয়নি। পাহাড়ি ও দুর্গম এলাকা হওয়ার কারণে প্রতিদিন নানা সমস্যার মুখোমুখি হতে হচ্ছে সাধারণ মানুষকে। বর্ষার সময় দুর্ভোগ আরও বেড়ে যায় বলে অভিযোগ তাদের।স্থানীয়দের প্রশ্ন, দুর্গম পাহাড়ি এলাকায় বসবাস করার কারণে কি তারা ভালো রাস্তার সুবিধা থেকে বঞ্চিত থাকবেন? দ্রুত রাস্তা পিচ করার পাশাপাশি যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের জন্য মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছেন তিন গ্রামের বাসিন্দারা।এলাকাবাসীর আশা, দীর্ঘদিনের এই সমস্যার দিকে নজর দিয়ে সংশ্লিষ্ট দপ্তর দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *