আগরতলা: ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে একতা সংঘের উদ্যোগে আয়োজিত হলো মেগা রক্তদান শিবির ও স্বাস্থ্য শিবির। অনুষ্ঠানের উদ্বোধন করেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার।কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শিল্পী দেওয়ান দাস, ১৩ নম্বর প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের মণ্ডল সভাপতি স্বপ্না দাস, প্রতাপগড় যুব মোর্চার মনীষ চক্রবর্তী, ক্লাব সভাপতি সুখেন সাহা-সহ অন্যান্য বিশিষ্টজনেরা।স্বাধীনতা দিবসকে সামনে রেখে রক্তদান ও স্বাস্থ্য পরিষেবার মতো সামাজিক উদ্যোগ গ্রহণ করায় উদ্যোক্তাদের প্রশংসা করেন উপস্থিত অতিথিরা। শিবিরে স্থানীয় বাসিন্দা ও ক্লাবের সদস্যদের অংশগ্রহণে উৎসাহের পরিবেশ তৈরি হয়।
স্বাধীনতা দিবস উপলক্ষে একতা সংঘের মেগা রক্তদান ও স্বাস্থ্য শিবির
