চণ্ডীপুর: দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকা শ্রীরামপুর-গোলকপুর সড়ক বৃহস্পতিবার সকালে পরিদর্শন করলেন সমাজকল্যাণ, সমাজশিক্ষা ও শ্রমমন্ত্রী টিংকু রায়। তাঁর সঙ্গে ছিলেন সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা।পরিদর্শন শেষে মন্ত্রী জানান, রাস্তা নির্মাণের টেন্ডার বহু বছর আগেই সম্পন্ন হলেও কাজ শেষ হয়নি। ঠিকাদারের গাফিলতি এবং কিছু রাজনৈতিকভাবে প্রভাবিত ব্যক্তির বাধার কারণেই প্রকল্পটি দীর্ঘদিন ধরে আটকে রয়েছে বলে অভিযোগ করেন তিনি।মন্ত্রী জানান, আইনি জটিলতা কাটিয়ে রাজ্য সরকার ফের রাস্তা নির্মাণের অনুমোদন দিয়েছে। শীঘ্রই কাজ শুরু হবে বলেও আশ্বাস দেন তিনি।পাশাপাশি ভবিষ্যতে জল জমে রাস্তা নষ্ট হওয়া রুখতে সড়কের দু’পাশে ড্রেন নির্মাণের পরিকল্পনার কথাও জানান মন্ত্রী। এ বিষয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে আলোচনা করে সহযোগিতার আবেদন জানানো হয়েছে।দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটিয়ে দ্রুত রাস্তার কাজ শুরু ও সম্পন্ন হবে—এমনটাই আশা করছেন এলাকার বাসিন্দারা।
বেহাল শ্রীরামপুর-গোলকপুর সড়ক, দ্রুত কাজ শুরুর আশ্বাস মন্ত্রীর
