স্বামীর খুনের ঘটনায় মামলা দায়ের করায় ফের হামলার অভিযোগ উঠল অভিযুক্তদের বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি কুমারঘাট থানা এলাকায়। অভিযোগ, বাড়িতে ঢুকে ওই মহিলার উপর হামলা চালানো হয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে ঊনকোটি জেলা হাসপাতালে রেফার করা হয়েছে।পরিবারের দাবি, স্বামীর খুনের মামলা দায়েরের পর থেকেই দুই সন্তানকে নিয়ে বাড়িছাড়া ছিলেন ওই মহিলা। পুলিশের আশ্বাসে সম্প্রতি বাড়িতে ফিরেছিলেন তাঁরা। কিন্তু বাড়ি ফেরার পরই ফের হামলার ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। ঘটনার পর অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।
স্বামীর খুনের মামলা করায় হামলা, দুই সন্তান নিয়ে ঘরছাড়া স্ত্রী
