আগরতলা, ৩০ জুলাই: রাজ্যের স্বাস্থ্য পরিষেবা ও জনস্বাস্থ্য সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরতে বৃহস্পতিবার বিকেল ৪টা ৩০ মিনিটে আগরতলার সিভিল সেক্রেটারিয়েটের প্রেস কনফারেন্স হলে এক যৌথ সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়েছে।এই সাংবাদিক বৈঠকে উপস্থিত থাকবেন রাজ্যের স্বাস্থ্য সচিব কিরণ গিত্তে এবং ন্যাশনাল হেলথ মিশন (NHM)-এর ম্যানেজিং ডিরেক্টর সাজু বাহিদ। স্বাস্থ্য দপ্তরের চলমান কর্মসূচি, বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ এবং জনস্বাস্থ্য বিষয়ক গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরা হতে পারে বলে জানা গেছে।তথ্য ও সংস্কৃতি দপ্তরের (ICA) নিউজ ব্যুরোর পক্ষ থেকে রাজ্যের সকল সংবাদমাধ্যমকে এই সাংবাদিক বৈঠক কভার করার জন্য প্রতিনিধি পাঠানোর অনুরোধ জানানো হয়েছে।
স্বাস্থ্য দপ্তরের গুরুত্বপূর্ণ যৌথ সাংবাদিক বৈঠক আজ, উপস্থিত থাকবেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্তে ও এনএইচএম-এর এমডি সাজু বাহিদ
