Headlines

স্মার্ট মিটার বাতিলের দাবিতে ধর্মনগরে মিছিল-ডেপুটেশন, সরব বিদ্যুৎ গ্রাহক ও কর্মচারীরা

ধর্মনগর: স্মার্ট মিটার ব্যবস্থা বাতিলের দাবিতে সোমবার ধর্মনগরে বিক্ষোভ মিছিল ও ডেপুটেশন কর্মসূচি পালন করল বিদ্যুৎ গ্রাহক ও কর্মচারী সমিতি। কর্মসূচিতে বিপুল সংখ্যক গ্রাহক, কর্মচারী ও সংগঠনের সদস্যরা অংশ নেন।মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে সংশ্লিষ্ট দপ্তরে গিয়ে শেষ হয়। পরে প্রতিনিধিদল কর্তৃপক্ষের কাছে একটি স্মারকলিপি জমা দিয়ে স্মার্ট মিটার বাতিল, বিদ্যুৎ বিল নিয়ে গ্রাহকদের উদ্বেগ দূর করা এবং বিদ্যুৎ পরিষেবা আরও স্বচ্ছ ও জনবান্ধব করার দাবি জানায়।বিক্ষোভকারীদের অভিযোগ, স্মার্ট মিটার চালুর পর অনেক গ্রাহকের বিদ্যুৎ বিল বেড়ে যাওয়ার অভিযোগ উঠছে। তাই বিষয়টি পুনর্বিবেচনা করে গ্রাহকদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। তবে স্মার্ট মিটার নিয়ে ওঠা অভিযোগের বিষয়ে বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *