Headlines

হাওড়া নদীর ভাঙন রোধে নিম্নমানের কাজের অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ চম্পকনগরে

নিজস্ব প্রতিনিধি: হাওড়া নদীর ভাঙন রোধে চলা কাজকে ঘিরে নিম্নমান ও অবৈজ্ঞানিক নির্মাণের অভিযোগ তুলে ক্ষোভে ফুঁসছেন জিরানিয়া মহকুমার চম্পকনগর এলাকার নদীপাড়ের বাসিন্দা ও ব্যবসায়ীরা। তাদের অভিযোগ, নদীভাঙন ঠেকাতে সরকারি উদ্যোগে বোল্ডার ফেলার কাজ শুরু হলেও তা সঠিক পরিকল্পনা ও মান বজায় রেখে করা হচ্ছে না।স্থানীয়দের দাবি, হাওড়া নদীর ভাঙনের কারণে ইতিমধ্যেই বহু বাড়িঘর, দোকানপাট ও জমি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কার মুখে। এই পরিস্থিতিতে নদী প্রতিরক্ষা প্রকল্পের কাজ নিয়ে একাধিকবার অভিযোগ জানানো হলেও জিরানিয়া মহকুমা প্রশাসন ও সংশ্লিষ্ট পিডব্লিউডি কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্ব দেয়নি বলে অভিযোগ উঠেছে।ক্ষতিগ্রস্ত পরিবারগুলির অভিযোগ, নদীভাঙনে ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও এখনও পর্যন্ত তারা পর্যাপ্ত সরকারি সহায়তা পাননি। পাশাপাশি প্রকল্পের কাজে অনিয়ম হয়েছে বলেও অভিযোগ তুলে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা।এলাকাবাসীর দাবি, সরকার যেন বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখে নদীভাঙন রোধে প্রতিশ্রুতি অনুযায়ী টেকসই ও মানসম্পন্ন কাজ সম্পন্ন করে এবং প্রয়োজনে অভিযোগের নিরপেক্ষ তদন্তের ব্যবস্থা গ্রহণ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *