Headlines

হাজারো ক্ষুদ্র পণ্যবাহী যান চালকের মহাকরণ অভিযান, পুলিশের বাধা পেরিয়ে মন্ত্রীর সঙ্গে বৈঠক

আগরতলা, ৫ আগস্ট: বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে ভারতীয় মজদুর সংঘ (BMS) অনুমোদিত ত্রিপুরা ক্ষুদ্র পণ্যবাহী যান চালক সংঘ বুধবার মহাকরণ অভিযান কর্মসূচির আয়োজন করে। সংগঠনের দাবি, এই কর্মসূচিতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আনুমানিক দুই থেকে তিন হাজার চালক অংশগ্রহণ করেন।মিছিল মহাকরণের উদ্দেশ্যে রওনা দিলে সার্কিট হাউজ এলাকায় পুলিশ তাদের আটকে দেয়। ফলে সেখানেই কিছু সময় অবস্থান চলে।পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংগঠনের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দলকে মহাকরণে প্রবেশের অনুমতি দেওয়া হয়। প্রতিনিধি দল পরিবহন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরীর সঙ্গে বৈঠক করে চালকদের বিভিন্ন দাবি ও সমস্যার কথা তুলে ধরেন।সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, ক্ষুদ্র পণ্যবাহী যান চালকদের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যার দ্রুত সমাধানের দাবিতেই এই মহাকরণ অভিযানের আয়োজন করা হয়। অন্যদিকে, বৈঠকে উত্থাপিত দাবিগুলি সরকার গুরুত্ব সহকারে বিবেচনা করবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *