Headlines

হোস্টেলে নাবালিকা ছাত্রীর আত্মহত্যার চেষ্টা, ছুটে এলেন মন্ত্রী বিকাশ দেববর্মা

আগরতলা: অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে এক নাবালিকা ছাত্রীর আত্মহত্যার চেষ্টাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। হোস্টেলের ভিতরেই ওই ছাত্রী আত্মহত্যার চেষ্টা করে বলে জানা গেছে।ঘটনার খবর ছড়িয়ে পড়তেই হোস্টেল কর্তৃপক্ষ ও সংশ্লিষ্টরা দ্রুত তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য জিবি হাসপাতালে নিয়ে আসেন। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে বলে জানা গেছে।ঘটনার খবর পেয়ে জিবি হাসপাতালে ছুটে আসেন মন্ত্রী বিকাশ দেববর্মা। তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলে নাবালিকা ছাত্রীর শারীরিক অবস্থার খোঁজ নেন।ঠিক কী কারণে ওই ছাত্রী এমন চরম সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করল, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার প্রকৃত কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তরফে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *