Headlines

১০ দফা দাবিতে যুবরাজনগর বিডিওকে সিপিআই(এম)-এর গণ-ডেপুটেশন

উত্তর ত্রিপুরার যুবরাজনগর ব্লক এলাকার বিভিন্ন জনসমস্যার সমাধানের দাবিতে বুধবার যুবরাজনগর আর.ডি. ব্লকের ব্লক উন্নয়ন আধিকারিক (বিডিও) প্রসেনজিৎ মালাকারের কাছে ১০ দফা দাবি-সংবলিত স্মারকলিপি জমা দেয় সিপিআই(এম) ধর্মনগর মহকুমা কমিটি। প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে দলীয় নেতা-কর্মীরা মিছিল করে ব্লক অফিসে পৌঁছে গণ-ডেপুটেশন প্রদান করেন।স্মারকলিপিতে বছরে ২০০ দিনের কর্মসংস্থান নিশ্চিত করা, দৈনিক ৫০০ টাকা মজুরি, প্রধানমন্ত্রী আবাস যোজনার প্রকৃত সুবিধাভোগীদের অন্তর্ভুক্তি, বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা, গ্রামীণ সড়ক সংস্কার, সামাজিক ভাতা দ্রুত প্রদান, কৃষকদের জন্য ভর্তুকি, অচল লিফট ইরিগেশন প্রকল্প চালু, সরকারি পরিষেবায় হয়রানি বন্ধ এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার দাবি জানানো হয়।ডেপুটেশন শেষে আয়োজিত সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন সিপিআই(এম)-এর রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য অমিতাভ দত্ত, জেলা সম্পাদক অভিজিৎ দে, মহকুমা সম্পাদক রতন রায়, বিধায়ক শৈলেন্দ্র চন্দ্র নাথ এবং ইসলাম উদ্দিন। বক্তারা বলেন, দ্রুত দাবিগুলি বাস্তবায়ন না হলে আগামী দিনে বৃহত্তর গণআন্দোলনের পথে নামবে দল।অন্যদিকে, বিডিও প্রসেনজিৎ মালাকার স্মারকলিপি গ্রহণ করে উত্থাপিত দাবিগুলি গুরুত্ব সহকারে বিবেচনার আশ্বাস দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *