নিজেদের বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে আত্মসমর্পণকারী জঙ্গি সংগঠন NLFT ও ATTF-এর পক্ষ থেকে ডাকা ১২ জুনের বন্ধকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন এলাকায় তৎপরতা শুরু হয়েছে। বৃহস্পতিবার থেকেই আসাম-আগরতলা জাতীয় সড়কের বড়মুড়া হাতাইকতর, সুবল সিং এলাকা এবং মান্দাইয়ের ভৃগুদাস সংলগ্ন রেললাইন এলাকায় লোক জমায়েতের খবর পাওয়া গেছে।সংগঠনের নেতৃত্বের দাবি, দীর্ঘদিন ধরে উপেক্ষিত বিভিন্ন দাবিদাওয়া পূরণের উদ্দেশ্যেই এই বন্ধের ডাক দেওয়া হয়েছে। বন্ধকে সফল করার লক্ষ্যে সমর্থকদের বিভিন্ন স্থানে অবস্থান নিতে দেখা যায় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।তবে সংগঠনের নেতারা জানিয়েছেন, মানবিক দিক বিবেচনা করে বন্ধ চলাকালীন জরুরি পরিষেবাগুলিকে ছাড় দেওয়া হবে। বিশেষ করে অ্যাম্বুলেন্স, দমকল বাহিনীর যানবাহন এবং পুলিশের গাড়ি যাতে নির্বিঘ্নে চলাচল করতে পারে, সে বিষয়ে কর্মী-সমর্থকদের প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে বলে দাবি তাঁদের।এদিকে ঘোষিত বন্ধকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। পরিস্থিতির উপর নজর রাখছে প্রশাসন এবং যেকোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে বলে জানা গেছে। :::
১২ জুনের বন্ধ ঘিরে তৎপরতা শুরু! বড়মুড়া-মান্দাইয়ে জড়ো আত্মসমর্পণকারী সংগঠনের সমর্থকরা
