Headlines

১৫ দিন জল নেই, রাস্তা অবরোধে ক্ষুব্ধ মহিলারা!

আমবাসার পূর্ব নালীছড়া পঞ্চায়েতের সোনারাম কুবরা পাড়ায় প্রায় ১৫ দিন ধরে পানীয় জলের সংকটে ভুগছেন বাসিন্দারা। একাধিকবার পঞ্চায়েত প্রধান ও পানীয় জল দপ্তরের কর্মীদের জানিয়েও সমস্যার সমাধান না হওয়ায় মঙ্গলবার ক্ষোভে ফেটে পড়েন এলাকার মহিলারা।এদিন আমবাসা-কমলপুর সড়কের কুলাই স্কুল সংলগ্ন এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান তাঁরা। অবরোধের জেরে সড়কে যান চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় আমবাসা থানার পুলিশ।অবরোধকারীদের অভিযোগ, জল সরবরাহের মেশিন বিকল হয়ে যাওয়ায় দীর্ঘদিন ধরে এলাকায় পানীয় জল সরবরাহ বন্ধ রয়েছে। দ্রুত সমস্যার সমাধান করে নিয়মিত জল সরবরাহের দাবি জানান তাঁরা।পরিস্থিতি সামাল দিতে প্রাক্তন বিধায়ক পরিমল দেববর্মা ডিডব্লিউএস-এর এসডিওর সঙ্গে কথা বলেন। দেড় ঘণ্টার মধ্যে বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়ার আশ্বাস পাওয়ার পর প্রায় দুই ঘণ্টা পরে অবরোধ তুলে নেন মহিলারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *