Headlines

গুলিবিদ্ধ শচীন্দ্রকে দেখতে জিবিতে মথার নেতৃত্ব, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন

গুলিবিদ্ধ তিপ্রা মথার আহত কর্মী শচীন্দ্র রিয়াংকে দেখতে জিবি হাসপাতালে ছুটে গেলেন তিপ্রা মথার নেতৃত্ব। মঙ্গলবার হাসপাতালে আহত শচীন্দ্র রিয়াংয়ের সঙ্গে দেখা করেন টিটিএডিসি’র সিইএম রুনিয়েল দেববর্মা, তিপ্রা মথার বিধায়ক রঞ্জিত দেববর্মা, এমডিসি সুরাজ দেববর্মাসহ দলের অন্যান্য নেতারা।আহতের শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়ার পাশাপাশি ঘটনার বিষয়ে পরিবারের সদস্য ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন তাঁরা। পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নেতারা এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে সন্দেহ প্রকাশ করেন। তাঁদের বক্তব্য, নির্বাচনের সময় এমন গুলির ঘটনা এবং পুলিশের ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন তৈরি হয়েছে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে প্রকৃত কারণ ও দোষীদের চিহ্নিত করার দাবি জানান তাঁরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *