স্বচ্ছ ভারত অভিযানের অঙ্গ হিসেবে স্বচ্ছতা ও পরিচ্ছন্নতা সম্পর্কে নাগরিকদের সচেতন করতে বিশেষ উদ্যোগ নিল উইমেন্স কলেজের NSS ইউনিট।মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর বনমালীপুর এলাকায় সচেতনতামূলক লিফলেট বিলি করেন NSS-এর স্বেচ্ছাসেবীরা। পাশাপাশি কলেজের হোস্টেলের সামনে ও আশপাশের বিভিন্ন এলাকায় সাফাই অভিযানও চালানো হয়। কর্মসূচিতে অংশ নেন কলেজের অধ্যক্ষা সঞ্চিতা রিয়াং।স্বেচ্ছাসেবীদের বক্তব্য, শুধু নিজের পরিচ্ছন্নতা বজায় রাখলেই হবে না, সমাজ ও পরিবেশকেও পরিচ্ছন্ন রাখা প্রত্যেকের নৈতিক দায়িত্ব। এজন্য প্রয়োজন সকলের সম্মিলিত প্রচেষ্টা। বর্তমান প্রজন্ম সচেতন হলে আগামী দিনে শিশুরা আরও সুন্দর ও পরিচ্ছন্ন পরিবেশে বেড়ে উঠতে পারবে।
স্বচ্ছতার বার্তা নিয়ে বনমালীপুরে উইমেন্স কলেজের NSS-এর সাফাই অভিযান
