Headlines

২৪ ঘণ্টার আল্টিমেটাম তিপ্রা মথার, হামলাকারীদের গ্রেফতারের দাবি

তিপ্রা মথার কর্মীদের গুলি করার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে রাজ্য নির্বাচন কমিশনের দ্বারস্থ হল তিপ্রা মথা। মঙ্গলবার আগরতলার গোর্খাবস্তি এলাকার রাজ্য নির্বাচন কমিশনের কার্যালয়ে কমিশনার অনুরাগ সেনের কাছে ৯ সদস্যের প্রতিনিধি দল ডেপুটেশন দেয়।প্রতিনিধি দলে ছিলেন টিটিএডিসির সিইএম রুনিয়েল দেববর্মা, বিধায়ক রঞ্জিত দেববর্মা, বিধায়ক বিশ্বজিৎ কলই, এমডিসি সুরজ দেববর্মা, এমডিসি জিতেন দেববর্মা, এমডিসি প্রাথমিত দেববর্মাসহ অন্যান্যরা।ডেপুটেশন শেষে বিধায়ক রঞ্জিত দেববর্মা জানান, আগামী ২৪ ঘণ্টার মধ্যে গুলিকাণ্ডে জড়িত আততায়ীদের গ্রেফতার করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে গ্রেফতার না হলে দলের পক্ষ থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *