Headlines

১৯ নম্বর ওয়ার্ডে ‘মহারানী জাহ্নবী দেবী লাইব্রেরি’ উদ্বোধন, মহাদেব মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন

আগরতলা পুর নিগমের ১৯ নম্বর ওয়ার্ডে একাধিক উন্নয়নমূলক কর্মসূচির সূচনা হলো। ওয়ার্ডের প্রথম তলায় ‘মহারানী জাহ্নবী দেবী লাইব্রেরি’র শুভ উদ্বোধন এবং মহাদেব মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।মেয়র দীপক মজুমদারের হাত ধরে এই দুই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, কর্পোরেটর ভাস্বতী দেববর্মা সহ পুর নিগমের অন্যান্য প্রতিনিধিরা। অনুষ্ঠানে স্থানীয় বাসিন্দাদের উপস্থিতিও ছিল উল্লেখযোগ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *