Headlines

৩৯ নম্বর ওয়ার্ডে শারদ সম্মান ২০২৬, সাংবাদিক সম্মেলনে পুর নিগম

আগরতলা পুর নিগমের ৩৯ নম্বর ওয়ার্ডে ২০২৬ সালের শারদ সম্মানকে সামনে রেখে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ৩৯ নম্বর ওয়ার্ডের কর্পোরেটর সহ অন্যান্যরা।এদিন শারদ সম্মান ২০২৬-এর বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পুজো কমিটিগুলির উৎসাহিত করা এবং সুষ্ঠু ও সুন্দরভাবে শারদ উৎসব আয়োজনের লক্ষ্যে এই উদ্যোগ বলে জানানো হয়।সাংবাদিক সম্মেলনে পুর নিগমের পক্ষ থেকে শারদ উৎসবকে আরও আকর্ষণীয় ও সুশৃঙ্খল করে তুলতে বিভিন্ন পরিকল্পনার কথাও তুলে ধরা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *