Headlines

বি সি আই চেয়ারম্যানের অপসারণের দাবিতে আগরতলায় আইনজীবীদের বিক্ষোভ

আগরতলা, ২১ আগস্ট: বার কাউন্সিল অব ইন্ডিয়া (BCI)-এর চেয়ারম্যান মানন কুমার মিশ্রের অপসারণের দাবিতে শুক্রবার প্রতিবাদ কর্মসূচি পালন করল অল ইন্ডিয়া লইয়ার্স ইউনিয়ন, ত্রিপুরা স্টেট কমিটি। সারা দেশের কর্মসূচির অংশ হিসেবে আগরতলা জর্জ কোর্টের পশ্চিম গেটে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।সংগঠনের অভিযোগ, বি সি আই-এর মতো গুরুত্বপূর্ণ সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে ক্ষমতা একজনের হাতে কেন্দ্রীভূত হয়ে রয়েছে। সম্মিলিত সিদ্ধান্ত গ্রহণের পরিবর্তে ব্যক্তিকেন্দ্রিক কর্তৃত্ব এবং সাম্প্রতিক ছাত্র আন্দোলন নিয়ে দায়িত্বজ্ঞানহীন মন্তব্যের অভিযোগে আইনজীবী মহলে উদ্বেগ তৈরি হয়েছে বলে দাবি সংগঠনের।বিশেষ করে, গত ১৩ আগস্ট ন্যাশনাল একাডেমি অফ লিগ্যাল স্টাডিজ অ্যান্ড রিসোর্স-এর ২০২৬ ব্যাচের শিক্ষার্থীদের নাম নথিভুক্ত না করার নির্দেশকে কেন্দ্র করে বি সি আই-এর গণতান্ত্রিক ও প্রাতিষ্ঠানিক চরিত্র নিয়ে প্রশ্ন উঠেছে বলে জানায় অল ইন্ডিয়া লইয়ার্স ইউনিয়ন।বি সি আই-এর স্বাধীনতা, গণতান্ত্রিক চরিত্র এবং সম্মিলিত সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া সুরক্ষিত রাখার দাবিতেই এই প্রতিবাদ কর্মসূচি বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *