Headlines

৪ সেপ্টেম্বর বনধের ডাক! জাতীয় সড়ক-রেল অবরোধের হুঁশিয়ারি, বড়মুড়া-মান্দাই পরিদর্শনে আহ্বানকারীরা

আগরতলা: আগামী ৪ সেপ্টেম্বর বনধের ডাক দিয়েছেন আত্মসমর্পণকারী জঙ্গিদের একাংশ। বনধ চলাকালীন জাতীয় সড়ক ও রেলপথ অবরোধ করারও হুঁশিয়ারি দেওয়া হয়েছে বলে জানা গেছে। এই কর্মসূচিকে ঘিরে বুধবার বড়মুড়া ও মান্দাই এলাকার বিভিন্ন স্থান পরিদর্শন করেন বনধের আহ্বানকারীরা।পরিদর্শনের সময় তাঁরা স্থানীয় পরিস্থিতি খতিয়ে দেখেন এবং নির্ধারিত কর্মসূচি সফল করার বিষয়ে আলোচনা করেন। বনধের দিন সড়ক ও রেলপথ অবরোধ করা হলে যান চলাচল ও রেল পরিষেবায় প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।তবে বনধের মূল দাবি এবং কর্মসূচির বিস্তারিত বিষয়ে আহ্বানকারীদের পক্ষ থেকে কী বার্তা দেওয়া হয়েছে, তা নিয়ে এলাকায় ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে। প্রশাসনের পক্ষ থেকেও পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *