Headlines

৫০ বছরের বন্ধন, সবুজের অঙ্গীকার— উমাকান্ত একাডেমির ১৯৭৬ ব্যাচের ব্যতিক্রমী উদ্যোগ

আগরতলা, ২১ জুন ২০২৬:উমাকান্ত একাডেমির ১৯৭৬ সালের প্রাক্তন ছাত্রছাত্রীরা তাঁদের স্কুলজীবনের ৫০ বছর পূর্তি উপলক্ষে একাধিক সামাজিক ও পরিবেশবান্ধব কর্মসূচির আয়োজন করেন। এই বিশেষ উপলক্ষকে স্মরণীয় করে তুলতে বৃক্ষরোপণ, সৌহার্দ্য সভা এবং প্রাক্তনীদের মিলনমেলার আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষক-শিক্ষিকা, বিশিষ্ট নাগরিক এবং ১৯৭৬ ব্যাচের বহু প্রাক্তন ছাত্রছাত্রী।অনুষ্ঠানের সূচনায় বিদ্যালয় প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় বৃক্ষরোপণ করা হয়। পরিবেশ সংরক্ষণ ও আগামী প্রজন্মের জন্য একটি সবুজ পৃথিবী গড়ে তোলার বার্তা তুলে ধরতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানান উদ্যোক্তারা।এদিন বক্তারা উমাকান্ত একাডেমির গৌরবময় ঐতিহ্য, শিক্ষা জীবনের স্মৃতি এবং সমাজ গঠনে বিদ্যালয়ের অবদানের কথা তুলে ধরেন। দীর্ঘ পাঁচ দশক পর একত্রিত হয়ে প্রাক্তনীরা আবেগঘন মুহূর্তের সাক্ষী হন এবং ভবিষ্যতেও সমাজকল্যাণমূলক কাজে একযোগে অংশ নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত এই সুবর্ণজয়ন্তী উপলক্ষের কর্মসূচি প্রাক্তন ছাত্রছাত্রীদের মধ্যে নতুন করে বন্ধুত্ব, স্মৃতি ও সামাজিক দায়বদ্ধতার বন্ধনকে আরও দৃঢ় করে তোলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *