মান্দাই বিধানসভা কেন্দ্রের বিশ্বরাম বেগ্রাম পাড়া এলাকায় যাতায়াতের প্রধান সড়কের একটি ব্রিজের সাইড ওয়াল প্রায় পাঁচ মাস আগে ভেঙে পড়লেও এখনও পর্যন্ত মেরামতের কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ স্থানীয়দের। ফলে প্রতিদিন চরম ঝুঁকি নিয়ে এই ব্রিজের উপর দিয়েই যাতায়াত করতে বাধ্য হচ্ছেন এলাকার বাসিন্দারা।স্থানীয় সূত্রে জানা গেছে, ব্রিজটি এলাকার স্কুল, কলেজ, হাসপাতাল, বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে যাওয়ার একমাত্র সংযোগপথ। কিন্তু সাইড ওয়াল ভেঙে যাওয়ার পর থেকে ব্রিজটি বিপজ্জনক অবস্থায় রয়েছে। বিশেষ করে রাতে এবং বর্ষার সময় দুর্ঘটনার আশঙ্কা আরও বেড়ে যায়।অভিযোগ, বিষয়টি একাধিকবার সংশ্লিষ্ট দপ্তর, প্রশাসন এবং স্থানীয় জনপ্রতিনিধিদের নজরে আনা হলেও এখনও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। স্থানীয়দের দাবি, মান্দাইয়ের বিধায়ক স্বপ্না দেববর্মা এবং এমডিসি জগদীশ দেববর্মার কাছেও বিষয়টি জানানো হয়েছে, কিন্তু ব্রিজ মেরামতের ক্ষেত্রে দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখা যায়নি।বুধবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেন এবং অবিলম্বে ব্রিজটির ভাঙা সাইড ওয়াল মেরামতের দাবি জানান। তাদের বক্তব্য, প্রশাসনের উদাসীনতার কারণে প্রতিদিন শত শত মানুষ জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন। দ্রুত সংস্কার না হলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা।স্থানীয়দের একটাই দাবি—জনস্বার্থে ও নিরাপত্তার স্বার্থে অবিলম্বে ব্রিজটির মেরামত কাজ শুরু করা
৫ মাস ধরে ভাঙা ব্রিজের সাইড ওয়াল, জীবন হাতে নিয়ে চলাচল মান্দাইয়ের বাসিন্দাদের
