Headlines

৬ ছাত্রের জন্য ৬ শিক্ষক! জম্পুইজলার সরকারি স্কুলে শিক্ষাব্যবস্থা নিয়ে প্রশ্ন

জম্পুইজলা, ৬ আগস্ট: জম্পুইজলা মহকুমার টিটিএএডিসি এলাকার লংমাহাতী পশ্চিম গুরুপদ কলোনি জেবি স্কুলে ছাত্র-শিক্ষকের অনুপাত নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। বর্তমানে বিদ্যালয়ে মাত্র ৬ জন ছাত্র-ছাত্রী থাকলেও পাঠদান করছেন ৬ জন শিক্ষক।জানা গেছে, বিদ্যালয়ের পরিকাঠামো মোটামুটি ভালো হলেও শিক্ষার্থীর সংখ্যা অত্যন্ত কম। এমনও দিন যায়, যখন মাত্র একজন শিক্ষার্থী উপস্থিত থাকে, আবার কোনো কোনো দিন একজনও উপস্থিত থাকে না বলে জানিয়েছেন বিদ্যালয়ের শিক্ষকরা।স্থানীয় সূত্রের দাবি, সরকারি বিদ্যালয়টির পাশেই একটি এবং প্রায় ২০০ মিটার দূরে আরও একটি বেসরকারি ইংরেজি মাধ্যম বিদ্যালয় থাকায় অধিকাংশ অভিভাবক সন্তানদের সেখানে ভর্তি করাচ্ছেন। এর জেরেই সরকারি বিদ্যালয়টিতে ছাত্র-ছাত্রীর সংখ্যা ক্রমাগত কমে যাচ্ছে।বিদ্যালয়ের শিক্ষকরা সংবাদমাধ্যমকে জানান, নিকটবর্তী বেসরকারি বিদ্যালয়গুলোর বিষয়ে একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানানো হলেও এখনও পর্যন্ত কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে তাঁদের অভিযোগ।এদিকে, শিক্ষার মানোন্নয়ন এবং সরকারি বিদ্যালয়গুলিতে ছাত্রভর্তি বাড়াতে শিক্ষা দপ্তরের কার্যকর উদ্যোগের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *