Headlines

৭ দফা দাবিতে জেলা শাসকের দ্বারস্থ ত্রিপুরা হরিজন উন্নয়ন সমিতি

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের কাছে প্রতিনিধি দল পাঠিয়ে ডেপুটেশন প্রদান করল ত্রিপুরা হরিজন উন্নয়ন সমিতি।শুক্রবার সমিতির প্রতিনিধিরা জেলা শাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে তাদের বিভিন্ন দাবি তুলে ধরেন। সংশ্লিষ্ট বিষয়গুলিতে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ এবং দাবিগুলি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।ডেপুটেশনকে কেন্দ্র করে সংগঠনের প্রতিনিধিরা তাদের দাবিগুলি নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং প্রশাসনের ইতিবাচক পদক্ষেপের প্রত্যাশা ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *