Headlines

‘বন্দে মাতরম’-এর ১৫০ বছর পূর্তি, আগরতলায় বিশেষ অনুষ্ঠানে রাজ্যপাল

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ‘বন্দে মাতরম’-এর ১৫০ বছর পূর্তি উপলক্ষে আগরতলায় বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিদ্যা ভারতী শিক্ষা সমিতি, ত্রিপুরার উদ্যোগে ‘নমামি ভারতম’ উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হবে ড. শ্যামাপ্রসাদ মুখার্জি টাউন হলে।শুক্রবার সকাল ১১টায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ত্রিপুরার রাজ্যপাল শ্রী ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। অনুষ্ঠানে ‘বন্দে মাতরম’-এর ঐতিহাসিক গুরুত্ব ও দেশের স্বাধীনতা আন্দোলনে এর ভূমিকা তুলে ধরা হবে।অনুষ্ঠানটি কভার করার জন্য সংশ্লিষ্ট সংবাদমাধ্যমগুলিকে প্রতিনিধি পাঠানোর অনুরোধ জানানো হয়েছে। তথ্য ও সংস্কৃতি দপ্তরের (ICA) নিউজ ব্যুরোর পক্ষ থেকে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *