আত্মসমর্পণকারী বিভিন্ন জঙ্গিগোষ্ঠী—NLFT, ATTF, BNCT, TTYF ও ATBF-এর প্রতিনিধিরা নিজেদের নয় দফা দাবি নিয়ে রাজ্যপালের কাছে স্মারকলিপি প্রদান করেন।তাদের বক্তব্য, আত্মসমর্পণের পর পুনর্বাসন ও অন্যান্য দাবির বিষয়ে দীর্ঘদিন ধরে নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তাই দাবিগুলি দ্রুত পূরণের জন্য রাজ্যপালের হস্তক্ষেপ চেয়েছেন তাঁরা।এদিন আত্মসমর্পণকারী সদস্যদের পক্ষ থেকে JARC-এর কনভেনার জীবন জয় রিয়াং জানান, নির্ধারিত সময়ের মধ্যে দাবিগুলি পূরণ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামা হবে। প্রয়োজনে রাস্তা অবরোধের মতো কর্মসূচিও নেওয়া হতে পারে বলে হুঁশিয়ারি দেন তিনি।তাদের নয় দফা দাবি নিয়ে প্রশাসনের পরবর্তী পদক্ষেপের দিকেই এখন নজর সংশ্লিষ্ট মহলের।
৯ দফা দাবিতে রাজ্যপালের দ্বারস্থ আত্মসমর্পণকারী জঙ্গিগোষ্ঠীর সদস্যরা
