সোনামুড়ার মতিনগর সীমান্ত সড়ক থেকে বিপুল পরিমাণ এসকুফ (ESKUF) কাশির সিরাপ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রাতে মোবাইল ডিউটি চলাকালীন রাস্তার পাশে দাবিহীন অবস্থায় পড়ে থাকা ৫২৫ বোতল সিরাপ উদ্ধার করা হয়।পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত সিরাপগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ লক্ষ ২৫ হাজার টাকা। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে সেগুলো জব্দ করা হয়েছে।ঘটনার পর সোনামুড়া থানার পুলিশ তদন্ত শুরু করেছে। কোথা থেকে এই সিরাপগুলি আনা হয়েছিল এবং এর সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি জব্দকৃত সিরাপের মালিকের সন্ধানেও তদন্ত চালাচ্ছে পুলিশ।
মতিনগর সীমান্ত সড়কে ৫২৫ বোতল এসকুফ সিরাপ উদ্ধার!
