Headlines

গঙ্গানগরে ছড়ার ভাঙন রোধে কাজ শুরু, স্বস্তিতে এলাকাবাসী

ফটিকরায়, ৯ অক্টোবর: দীর্ঘদিনের উদ্বেগ কাটিয়ে এবার স্বস্তির নিঃশ্বাস ফেলছেন ফটিকরায় বিধানসভা কেন্দ্রের গঙ্গানগর গ্রাম পঞ্চায়েতের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। ছড়ার ভাঙন রোধে অবশেষে শুরু হয়েছে নির্মাণকাজ।দীর্ঘদিন ধরে ছড়ার ভাঙনের কারণে আশপাশের বাড়িঘর ও সম্পত্তির ক্ষতির আশঙ্কায় উদ্বিগ্ন ছিলেন স্থানীয় বাসিন্দারা। পরিস্থিতি নিয়ে তাঁদের মধ্যে দুশ্চিন্তা ছিল। অবশেষে ভাঙন রোধে নির্মাণকাজ শুরু হওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।এই উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা সুনীল দেবনাথ। ছড়ার ভাঙন রোধে কাজ শুরু হওয়ায় তিনি মন্ত্রী সুধাংশু দাসের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। নির্মাণকাজ সম্পন্ন হলে এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের উদ্বেগ অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *