সোনামুড়া: পুলিশের টহলদারির সময় সীমান্তবর্তী বাতাদোলা ও শ্রীমন্তপুর সড়কের বিভিন্ন এলাকা থেকে উদ্ধার হল বিপুল পরিমাণ শুকনো গাঁজা। উদ্ধার হওয়া গাঁজার মোট পরিমাণ ২৬.৫ কেজি। বাজেয়াপ্ত গাঁজার আনুমানিক বাজারমূল্য ১৩ লক্ষ ২৫ হাজার টাকা।পুলিশ সূত্রে জানা যায়, টহলদারির সময় সন্দেহজনক অবস্থায় পড়ে থাকা গাঁজাগুলি উদ্ধার করা হয়। ঘটনাস্থলে এর কোনও দাবিদার না থাকায় আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে গাঁজাগুলি বাজেয়াপ্ত করা হয়।এই ঘটনায় গাঁজার মালিকের সন্ধান পেতে তদন্ত শুরু করেছে সোনামুড়া থানার পুলিশ। উদ্ধার হওয়া গাঁজা কোথা থেকে আনা হয়েছিল এবং এর সঙ্গে কারা জড়িত রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।সীমান্তবর্তী এলাকায় মাদক পাচার রুখতে পুলিশের নজরদারি ও টহলদারি অব্যাহত রয়েছে। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কারও নাম বা গ্রেপ্তারের বিষয়ে কোনও তথ্য সামনে আসেনি।
সীমান্ত সড়কে ২৬.৫ কেজি গাঁজা উদ্ধার, বাজারমূল্য ১৩.২৫ লক্ষ টাকা
