আগরতলা: টেট পরীক্ষায় উত্তীর্ণ বেকার যুবক-যুবতীদের নিয়োগের দাবিতে আন্দোলন ঘিরে রাজ্যজুড়ে চর্চা অব্যাহত। গতকাল সকাল থেকে রাত পর্যন্ত রাস্তায় বসে ধরনা কর্মসূচি পালন করেন টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা। তাঁদের এই আন্দোলনকে কেন্দ্র করে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার।দীর্ঘ সময় ধরে রাস্তায় বসে আন্দোলন চালিয়ে যাওয়া চাকরিপ্রার্থীদের ভবিষ্যৎ ও নিয়োগের দাবি ঘিরে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। এখন দেখার বিষয়, চাকরিপ্রার্থীদের এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কী পদক্ষেপ গ্রহণ করে।
টেট উত্তীর্ণদের ধরনা নিয়ে মুখ খুললেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার
