Headlines

সাব্রুমে শ্রদ্ধা ও ভালোবাসায় পালিত বিদ্রোহী কবি নজরুল ইসলামের জন্মজয়ন্তী

বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম-এর জন্মজয়ন্তী উপলক্ষে আবেগঘন পরিবেশে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হলো দক্ষিণ ত্রিপুরার সাব্রুম-এ। তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং সাব্রুম নগর পঞ্চায়েতের সহযোগিতায় মঙ্গলবার আনন্দপাড়াস্থিত নজরুল পার্কে অনুষ্ঠিত হয় এই বিশেষ অনুষ্ঠান।কবির প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুমন রক্ষিত, সাব্রুম নগর পঞ্চায়েতের চেয়ারপার্সন রমা পোদ্দার দে এবং ভাইস চেয়ারপার্সন দীপক দাস সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মহকুমা শাসক সুমন রক্ষিত বর্তমান সময়ে নজরুল চর্চার গুরুত্ব এবং তাঁর অসাম্প্রদায়িক ভাবধারাকে সমাজের সামনে তুলে ধরার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। বক্তাদের আলোচনা, স্মৃতিচারণ এবং শ্রদ্ধার আবহে পুরো অনুষ্ঠানটি এক অনন্য মাত্রা লাভ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *