Headlines

লঙ্কামুড়ায় সাড়ে তিন বছরের কন্যাসহ নিখোঁজ গৃহবধূ, থানায় অভিযোগ স্বামীর

পশ্চিম আগরতলার লঙ্কামুড়া পালপাড়া থেকে সাড়ে তিন বছরের কন্যাসন্তানকে নিয়ে নিখোঁজ গৃহবধূ সোনিয়া দাস। পরিবারের দাবি, বৃহস্পতিবার সকাল আনুমানিক ৯টা নাগাদ বাপের বাড়ি যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে যান তিনি। এরপর থেকে মা ও মেয়ের কোনও খোঁজ পাওয়া যায়নি।নিখোঁজ গৃহবধূর শ্বশুরবাড়ির সদস্যরা জানান, বাপের বাড়ি, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব এবং কর্মস্থলে খোঁজ করেও তাঁদের সন্ধান মেলেনি। পরে সোনিয়ার স্বামী পশ্চিম আগরতলা মহিলা থানায় নিখোঁজ সংক্রান্ত লিখিত অভিযোগ দায়ের করেন।এদিকে, সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে পরিবারের সদস্যরা পুলিশ প্রশাসনের কাছে মা ও মেয়েকে দ্রুত খুঁজে বের করার আবেদন জানিয়েছেন। বিশেষ করে শিশুকন্যাটির নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তাঁরা।গৃহবধূর নিখোঁজ হওয়ার কারণ সম্পর্কে পরিবারের তরফে কিছু সন্দেহের কথা জানানো হলেও, তার কোনও সত্যতা এখনও নিশ্চিত হয়নি। পুলিশি তদন্তের অগ্রগতি এবং মা-মেয়ের সন্ধান পাওয়ার বিষয়ে বিস্তারিত তথ্য এখনও জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *