Headlines

মোহরছড়া বাজারে পুলিশের অভিযান, ৩০ হাজার টাকার বিলিতি মদ উদ্ধার

গোপন সূত্রে খবর পেয়ে কল্যাণপুর থানার পুলিশের অভিযানে মোহরছড়া বাজারের একটি দোকান থেকে বিপুল পরিমাণ বিলিতি মদ উদ্ধার হয়েছে। এই ঘটনায় দোকানের মালিককে গ্রেপ্তার করেছে পুলিশ।জানা গেছে, শুক্রবার দুপুর আনুমানিক ১টা নাগাদ অবৈধভাবে মদ মজুত রাখার খবর পায় কল্যাণপুর থানার পুলিশ। এরপর দুপুর প্রায় ১টা ৩০ মিনিটে এসআই অঞ্জন দেববর্মার নেতৃত্বে পুলিশের একটি দল সংশ্লিষ্ট দোকানে অভিযান চালায়। অভিযানে উদ্ধার হওয়া সমস্ত মদ বাজেয়াপ্ত করা হয়।কল্যাণপুর থানার সাব-ইন্সপেক্টর অঞ্জন দেববর্মা জানান, বাজেয়াপ্ত করা মদের আনুমানিক বাজারমূল্য ২৫ থেকে ৩০ হাজার টাকা। এই ঘটনায় ধৃত দোকানমালিকের বিরুদ্ধে মামলা রুজু করে পরবর্তী আইনি প্রক্রিয়া শুরু হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।অবৈধ মদের কারবার রুখতে আগামী দিনেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *