Headlines

শুক্রবারই কি পুর নির্বাচনের নির্ঘণ্ট? জল্পনা তুঙ্গে

উল্লেখ্য, আগরতলা পুর নিগম-সহ রাজ্যের মোট ২১টি নগর স্থানীয় সংস্থার নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি চালাচ্ছে রাজ্য নির্বাচন কমিশন। ভোটার তালিকা প্রস্তুত, ভোটগ্রহণ কেন্দ্র নির্ধারণ, ইভিএম পরীক্ষা এবং নির্বাচনী দায়িত্বে থাকা আধিকারিকদের প্রশিক্ষণ-সহ একাধিক গুরুত্বপূর্ণ কাজ এগিয়ে নিয়ে যাওয়া হয়েছে।অন্যদিকে, নির্বাচনী লড়াইয়ের প্রস্তুতিতে পিছিয়ে নেই রাজনৈতিক দলগুলিও। শাসক বিজেপির তরফে প্রার্থী তালিকা চূড়ান্ত করার কথা জানানো হয়েছে। পাশাপাশি বিরোধী শিবিরেও আসন সমঝোতা নিয়ে আলোচনা চলছে বলে সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।এখন নজর রাজ্য নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক ঘোষণার দিকে। শুক্রবারই কি প্রকাশিত হবে বহু প্রতীক্ষিত নির্বাচনের নির্ঘণ্ট, নাকি আরও কিছুটা অপেক্ষা করতে হবে—সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল থেকে শুরু করে সাধারণ মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *